নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমার সদরে নৌকার প্রচার মিছিল ও উঠান বৈঠক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ডোমার সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নৌকা মার্কার প্রচার মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছোটরাউতা ভূজারীপাড়া মন্দির প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ময়নুল ইসলাম মাস্টার।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ (রশিদুল) এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি দুলু মিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম সোহেল প্রমুখ।

এসময় বক্তারা আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে তৃতীয়বারের মতো সংসদ নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

পরে, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে সভাস্থল থেকে নৌকা মার্কার একটি প্রচার মিছিল বের হয়ে ছোটরাউতা আন্ধারুর মোড় বাজার প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে