নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডোমারে অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সকালে ডোমার সরকারি কলেজে কেন্দ্রীয় ছাত্রলীগ ও নীলফামারী জেলা ছাত্রলীগের নির্দেশনায় কলেজ ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রলীগ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমান, সহ-সভাপতি মোঃ রাহাত ইসলাম ছোটন, দ্বাদশ শ্রেণি শাখার সভাপতি মোঃ বাঁধন রহমান, সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইসলাম, ছাত্রনেতা মোঃ মেহেরাব হোসেন শিশির, নাজমুল ইসলাম, ফারাবী আহসান ফারদীন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াত ও তাদের ছাত্রসংগঠন কর্তৃক অবৈধ হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদ করেন। এছাড়া শিক্ষাঙ্গনে যেন কোনো নাশকতা না করতে পারে, সেজন্য সকল ছাত্রলীগ কর্মীকে সচেষ্ট ও সজাগ থাকার আহ্বান জানান তারা।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে