নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিক্ষা প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে নিয়োগ পত্র দেওয়ার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেফতার এক

শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্রে চাকুরীর প্রলােভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা মামলার প্রধান আসামীকে পঞ্চগড় হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গ্রেফতারকৃত আসামী পঞ্চগড় জেলার সদর থানাধীন উত্তর খালপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ রায় এর ছেলে জ্যােতিস চদ্র রায় (৩৮)। ধৃত জ্যােতিস চদ্র রায়ের নামে একাধিক প্রতারণা মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার কােতয়ালী থানার মামলা নং ৫৮, তারিখ-১৯/০২/২৩ খ্রিঃ, ধারাঃ ৩৪/৪০৬/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/ ৫০৬(২)ধারায় রুজুকৃত প্রতারণা মামলার

আসামীকে গ্রেফতার করতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-১৩ বরাবর অধিযাচন পত্র প্রেরণ করে।এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কােম্পানী-২ নীলফামারীর একটি আভিযানিক দল ৩১ মার্চ শুক্রবার গভীর রাতে পঞ্চগড় জেলার সদর থানার অন্তর্ভুক্ত আসামীর বসতবাড়ীতে অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়।

শুক্রবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী পঞ্চগড় জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষদের বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, জ্যােতিস চদ্র রায় তার নিজ এলাকা পঞ্চগড়সহ দিনাজপুরের বিভিন্ন থানা এলাকার মানুষকে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে চাকরির প্রলােভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতাে।

ভুক্তভোগীদের মধ্য থেকে দিনাজপুর কােতয়ালী থানার অন্তর্ভুক্ত সুইহারী মহল্লার মােঃ আজিজুল ইসলামের ছেলে

মােঃ মাসুদ আলী বাদী হয়ে দিনাজপুর জেলার কােতয়ালী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতারক জ্যােতিস চন্দ্র চাকুরীর প্রলােভন দেখিয়ে বিভিন্ন ধাপে মাসুদ আলীর কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে বাদীকে একটি ভূয়া নিয়ােগপত্র ধরিয়ে দেয়। পরে বাদী নিয়ােগপত্রটি ভূয়া বুঝত পেরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, কােতয়ালী, দিনাজপুরে একটি প্রতারণা মামলা দায়ের করেন। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর