নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রেমের জেরে কলেজ ছাত্র বিপুল হত‍্যা মামলায় চার আসামী গ্রেফতার

প্রেমের জের ধরে কলেজ ছাত্র বিপুলকে হত‍্যা করেছে তার সহপাঠিরা।দিনাজপুর সরকারি সিটি কলেজের ছাত্র বিপুল হত‍্যাকান্ডের সাথে জরিত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।হত‍্যার সাথে জরিত আসামিদের রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম সেবা।আসামিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার শালকী বোয়ালমারী গ্রামের দেলোয়ার হোসেন, উপশহরের ৬নং ব্লকের পুরাতন পাওয়ার হাউস এলাকার শাকিব শাহরিয়ার, সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. আশরাফুল হোসেন মিলন ও উপশহরের হাউজিং মোড় ৭ নং ব্লকের আসিফ মাহমুদ হৃদয়। বুধবার (৮ মার্চ) রাতে পুলিশের বিশেষ দল তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির আস্করপুর ইউপির দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও দিনাজপুর সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র শাহারিন আলম বিপুলকে একটি ফেসবুক আইডির মাধ্যমে গত শনিবার (৪ মার্চ) বাড়ি থেকে ডেকে নেয় আসামিরা। ওইদিন থেকে নিখোঁজ ছিল বিপুল। এ ঘটনায় তার ভাই শাহরিয়ার আলম রবিবার (৫ মার্চ) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পর দিন সোমবার (৬ মার্চ) দুপুরে জেলা স্টেডিয়ামের প্রথম গেটের কাছে ময়লার স্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি বিপুলের বলে শনাক্ত করে তার পরিবার। ওই দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিপুলের পরিবার। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পালিয়ে যায়। পুলিশের বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিয়ে আসামি দেলোয়ারকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।পুলিশ সুপার আরও জানান, আসামি দেলোয়ার হোসেন একটি মেয়েকে পছন্দ করেন। তাদের মধ্যে কিছুদিনের সম্পর্কের পর মেয়েটির সাথে বিপুলের পরিচয় ঘটে। দেলোয়ার বিষয়টি মেনে নিতে পারেননি। সে বিপুলকে হত্যার পরিকল্পনা করতে থাকে। এক পর্যায়ে দেলোয়ারের ফাঁদে পা দেয় বিপুল। একটি ফেসবুক আইডির মাধ্যমে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে দেলোয়ারের নেতৃত্বে শাকিল, সাগর, আসিফসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে বিপুলকে আঘাত করে। ঘটনাস্থলে বিপুলের মৃত্যু হলে লাশ ময়লা আবর্জনা দিয়ে ঢেকে তারা স্থান ত্যাগ করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, আব্দুল্লাহ আল মাসুম, শেখ মো. জিন্নাহ আল মামুন, কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক গোলাম মাওলা শাহ্, তদন্তকারী অফিসার এসআই শামীম।

Tag
আরও খবর