নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধনবাড়ীতে আড়ম্বরপূর্ণ ভাবে স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের কমিটি গঠন

ধনবাড়ীতে আড়ম্বরপূর্ণ ভাবে  স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের কমিটি গঠন

 ক্রীড়া মানুষের স্বাস্থ্য ও মননশীলতাকে বিকশিত করে। এর সাথে শিশু কিশোরদের সম্পৃক্ততা অনস্বীকার্য।  খেলাধুলার সংস্কৃতি যত চালু থাকবে ততই সমাজে শিশু কিশোর ও যুবকরা অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে।' এ মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে

 ০৫  নভেম্বর মঙ্গলবার  টাংগাইলের ধনবাড়ীর  "ক্যাফে হাট" মিলনায়তনে "স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের" ২০২৪- ২০২৬ এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ,  আবুল কালাম আজাদকে সভাপতি ও আল- মামুন খানকে সাধারণ সম্পাদক করে ৮১জন সদস্যদের  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।


 এসময় উপস্থিত ছিলেন, স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, এডভোকেট সোলাইমান হোসেন, সহ প্রতিষ্ঠাতা, রফিকুল ইসলাম খান, সহ প্রতিষ্ঠাতা, মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ প্রাক্তন খেলোয়ার বৃন্দ, গণমাধ্যম কর্মী, সুধীজন   প্রমুখ।  


সহ প্রতিষ্ঠাতা  আবুল কালাম আজাদ বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডভোকেট সোলাইমান হোসেন বলেন,

খেলাধুলার সংস্কৃতি যত চালু থাকবে ততই সমাজে শিশু কিশোর ও যুবকরা অপরাধ প্রবনতা থেকে দুরে থাকবে। কারন খেলাধূলায় শরীর মন চাঙ্গা রাখে। পারস্পরিক সহমর্মিতা এবং মানবিক বন্ধন অটুট রাখে। একে অপরের সঙ্গে নানা বিষয়ে মতবিনমিয় এবং সামাজিক পারিবারিক শিক্ষাসহ নানাবিষয়ে ইতিবাচক পর্যালোচনা হয়ে থাকে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, বর্তমানে খেলাধূলার সংস্কৃতি দিনদিন হারিয়ে যাচ্ছে। আগে শহরের তুলনায় গ্রামে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হতো, এখন গ্রামঞ্চলেও সেই সব চিত্র আর চোখে পড়ে না। কিশোর-কিশোরী ও তরুন সমাজ এখন ইন্টারনেটে ঝুকে পড়েছে। ইন্টারনেটের অপব্যবহার তাদেরকে বিপথে পরিচালিত করছে। মাঠেঘাঠে খেলাধুলা নাকরে তরুন সমাজ এখন মোবাইল নিয়ে ঘরের কোনেই পড়ে থাকছে। এতে করে তাদের শারিরীক ও মানষিক বুদ্ধি ও স্বামর্থের মারাত্বক ক্ষতি হচ্ছে। এখান থেকে বিভিন্ন অনলাইন ভিত্তিক নেতিবাচক গ্রুপের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। যা থেকে মাদক সংশ্লিষ্টতা, কিশোর গ্যাং, এমনকি পর্নোগ্রাফি দিকেও ঝুকে পড়ছে অনেকে। ফলে এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে বিভিন্ন ক্রীড়াঙ্গন তরুণ প্রজন্মের জন্য অপরিহার্য। 


Tag
আরও খবর