জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার

সাংবাদিকদের  সাথে  মতবিনিময় সভা করলেন টাঙ্গাইলের  নবাগত পুলিশ সুপার 

টাঙ্গাইলের তিনটি সংগঠনের গণমাধ্যমকর্মীদের  সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে   জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি টাঙ্গাইল নর্থ এর সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। 

সভায় জেলার তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার মতবিনিময় করছেন। 

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, পুলিশ-সাংবাদিক  পেশাদারিত্বের ক্ষেত্রে  একে অপরের পরিপুরক। আমরা সবাই মিলে টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো। 

তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে, তিনিও  এর  অংশ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেছেন। তিনি  আরও বলেন , তাদের  মূল লক্ষ্য এখন- আগামী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। একই সঙ্গে তাদের  যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে পালন করা । এক্ষেত্রে  গণমাধ্যমকর্মীদের  সর্বাত্মক সহযোগিতা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

# জেলা প্রতিনিধি নাজিবুল বাশার ও লিয়াকত হোসেন জনী 

Tag
আরও খবর