জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধনবাড়ীর বাঘিলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নিহত ও সহকারী আহত - মাল বোঝাই ট্রাক ছিটকে ব্রীজের নিচে।

ধনবাড়ীর বাঘিলে  সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক নিহত  ও  সহকারী  আহত  -
মাল বোঝাই ট্রাক ছিটকে  ব্রীজের নিচে।

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২ দিন  পার না হতেই  পুনরায় সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ০১ মার্চ শনিবার  ভোর রাত আনুমানিক ৫:৩০ ঘটিকায় টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের   ধনবাড়ী উপজেলাধীন ধোপাখালি ইউনিয়নের বাঘিল এলাকায়  একটি মালবাহী  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে ব্রীজের নিকট খাদে পড়ে যায়। এসময়  ঘটনাস্থলেই ১ জন নিহত  এবং  অপরজন আহত হোন।

ভোরে বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে দূর্ঘটনাটি দেখতে পান। এ সময়  তারা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। এসময়   মৃত অবস্থায় চালকে উদ্ধার করেন এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ধনবাড়ী থানার কর্তব্যরত উপ পরিদর্শক আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  উক্ত দুর্ঘটনায় ট্রাক চালক জামালপুর জেলার, জামালপুর  সদর দিগপাইত ইউনিয়নের নিরঞ্জন চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হয়। অপরজন  আহত মো: উজ্জ্বল,  জামালপুর জেলার  দিগপাইত  এলাকার বাসিন্দা। তিনি দূর্ঘটনার স্বীকার ট্রাকটির চালকের সহকারী ছিলেন। তিনি আরো জানান এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।


উল্লেখ গত দুই দিন পূর্বে একই আঞ্চলিক মহাসড়কের মধুপুর ও ঘাটাইলের অংশে ৪ জন নিহত ও চারজন আহত হয়। এ নিয়ে সাধারণ যাত্রীদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।



Tag
আরও খবর