নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ধনবাড়ীর রাজপথ যেন মৃত‍‍্যুপুরী, ট্রাক চাপায় নারীসহ তিন যাত্রী নিহত


টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের চাপায় অটোরিকসার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর মারা গেছেন অপর একজন। একই ঘটনায় আহত শিশুসহ ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে । তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন। তবে তিনি নিহত তিন জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি।এতে অটোরিক্সার চালক কাওসার আহমেদ থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।


শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কি.মি. দক্ষিণে এ ঘটনা ঘটে।

ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকসা ৫/ ৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর পিছন দিক থেকে দ্রতগামী একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন।

খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জুলেখা(৪০) ও খাদিজা(৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত খাদিজার স্বামী মাসুদ রানা(৪৫)সহ ওই নিহত দুই নারীর সন্তান সন্ততি সিনহা(১০), মারিয়া(১০), রায়হান(৫) রাইম(৬) কে উদ্ধার করা হয়েছে।


ওসি জসিম উদ্দিন জানান, হতাহতদের পরিচয় নিশ্চিতের কাজের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।


আরও খবর