নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডিবি পুলিশ পরিচয়ে সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতি

রাজধানীর ডেমরায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ৩৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ২টি আইফোনসহ ৩টি এন্ড্রয়েড মোবাইল ফোন লুট করে ডাকাতরা। এ বিষয়ে সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা ৫-৬ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. জাকির হোসেন। গত রোববার (৮ অক্টোবর) সুলতানা কামাল সেতুর মাঝখানে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে এখনো ডাকাত দলের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

ভুক্তভোগী জাকির হোসেন বলেন, তিনি ও তার পার্টনার মো. সজিব হোসেন গত রোববার বিকাল সোয়া ৩টার দিকে রূপগঞ্জ থেকে জমি কেনার জন্য সাড়ে ৩৬ লাখ টাকাসহ একটি প্রাইভেটকারে ডেমরা ভূমি অফিসে আসছিলেন। এ সময় ৫-৬ জনের ডাকাত দল একটি কালো রঙের মাইক্রোবাস দিয়ে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। এরপরই গাড়ি থেকে নেমে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে ‘তোদের কাছে অবৈধ টাকা রয়েছে’। এ সময় প্রাইভেটকার থেকে জাকির ও সজীবকে টেনে হিঁচড়ে ডাকাত দল তাদের গাড়িতে উঠিয়ে হাতকড়া পড়ানোর পর তাদের হাতে পিস্তল দিয়ে ছবি তুলে মামলার হুমকি দেয়। পরে ভুক্তভোগীদের চোখ বেঁধে অন্যত্র নিয়ে দুই ঘণ্টা পর রূপগঞ্জের পূর্বাচল ২১নং সেক্টরে ফেলে চলে যায় ডাকাতরা।  

বিষয়টি নিশ্চত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এ ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। 

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে