নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিকলীতে দুই হাজারের বেশি রোহিঙ্গার জন্ম নিবন্ধনের অভিযোগ

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রায় দুই হাজারেরও বেশি রোহিঙ্গা জন্ম নিবন্ধনের অভিযোগ উঠেছে। অস্বাভাবিক এই নিবন্ধনে জড়িত একটি শ্রেণী মোটা অঙ্কের বাণিজ্য করেছে বলেও অভিযোগ পাওয়া যায়। এই অনিয়মের প্রমাণ মিলেছে উপজেলার চারটি ইউনিয়নে। তবে সবচেয়ে বেশি হয়েছে জারইতলা ও ছাতিরচর ইউনিয়নে। অনিয়মের অভিযোগ রয়েছে সিংপুর ও গুরুই ইউনিয়নেও।

এর মধ্যে জারইতলা ইউনিয়ন পরিষদে পাঁচশ’রও বেশি নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন আফরোজকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার জানা মতে শতাধিক লোকের জন্মসনদ তৈরি করা হয়েছে। এ নিয়ে জটিলতার কথা তিনি স্বীকার করেছেন। তবে ৫০০ লোকের নিবন্ধন এই ইউনিয়নে হয়নি বলে জানান তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক উদ্যোক্তা বলেন, আমি এ রকম পাঁচ শতাধিক ব্যক্তির তালিকা দেখেছি এক ছাত্রনেতার সংগ্রহে। মূলত ভালো অঙ্কের টাকার বিনিময়েই এগুলো করানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোহিঙ্গা বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এও বলেন যে, বহিরাগতের নিবন্ধন করা হয়েছে।


সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এ সম্পর্কে কোনো খবর তিনি জানেন না। তবে রোহিঙ্গা নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় ইউএনও অফিসে উদ্যোক্তা ও সচিবকে ডেকে নিয়ে মিটিং করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।



ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী ওরফে ইয়ার খান বলেন, ইউএনও’র কাছে তালিকা একটা জমা দিয়েছেন এই ্ইউনিয়নের উদ্যোক্তা। তবে কতজনের নামে তা আমি কিছু জানি না।

ছাতিরচর ইউনিয়ন পরিষদ সচিব বজলুর রশিদ বলেন, এটা উদ্যোক্তাই বলতে পারবেন।

ছাতিরচর ইউনিয়নের উদ্যোক্তা ও ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি আতিকুর রহমান আতিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখান থেকে কোনো নিবন্ধনের তালিকাই জমা দেয়া হয়নি, এসব সম্পূর্ণই মিথ্যা তথ্য।

গুরুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোতা মিয়া বলেন, আমি ভুয়া নিবন্ধনের বিষয়ে কিছু জানি না। তবে সচিব ও উদ্যোক্তা এগুলো করে। আমি আওয়ামী লীগ করি। কোনো দুর্নীতি করি না। রোহিঙ্গা নিবন্ধনের বিষয়ে কথা হলে তিনি এই প্রসঙ্গে আরো বলেন, এমনটি হয়ে থাকলে রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইউএনও এই ঘটনাটি বর্তমানে তদন্ত করছেন। একপর্যায়ে তার ফোন সচিব আল আমিনকে ধরিয়ে দেন চেয়ারম্যান। তখন সচিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৩৯ জনের নামে একটি তালিকা দেয়া হয়েছে। একপর্যায়ে চেয়ারম্যান নিজে থেকেই বলেন, এ কাজগুলো মূলত সিংপুরের উদ্যোক্তা ও ছাতিরচরের উদ্যোক্তা মিলেই করেছে।



নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন নিবন্ধনে অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়েছেন কি না জানতে চাইলে বলেন, নিবন্ধনে অনিয়মের যে অভিযোগটি উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সাথে কথা বলার জন্য রোববার দুপুরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে