নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্বামী বিএনপির সমর্থক, তাই তালাক দিলেন স্ত্রী

সাভারে স্বামী বিএনপির সমর্থক হওয়ায় স্ত্রী তাকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। অনেকেই বলছেন বিষয়টি হাস্যকর। আবার কেউ কেউ বলছেন, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে ওই নারী একটি কৌশল গ্রহণ করেছেন মাত্র। কারণ ওই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন সাভার মডেল থানায়। সব মিলিয়ে ওই নারীর ভিন্ন উদ্দেশ্য ছিল- এটা পরিষ্কার।

বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় এসে স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে মারধরের অভিযোগ করতে এসে মৌখিকভাবে পুলিশের কাছে স্ত্রী রহিমা বেগম (৪৩) বলেন, আমার স্বামী বিএনপির সমর্থক, তাই তাকে তালাক দিয়েছি।


রহিমা সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে। অভিযুক্ত ফরহাদ মানিকগঞ্জের সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।


রহিমা বেগম নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান দাবি করে বলেন, আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আওয়ামী লীগ করতেন। আমি এ কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করব না।


তিনি আরও বলেন, তালাক দেওয়ার পর ফরহাদ আমার ওপর অনেক নির্যাতন ও অত্যাচার করছে। আমাকে প্রচুর মারধর করেছে।


জানা গেছে, ২০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।


সচেতন নাগরিকরা বলেন, একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন দল সমর্থন করতেই পারেন। কেউ কেউ করছেনও। স্বামী ভিন্ন দল সমর্থন করায় তাকে তালাক দিতে হবে এটা হাস্যকর। অবশ্যই তাদের পারিবারিক কলহের একপর্যায় এসে তার স্বামীকে শাস্তি দেওয়ার জন্য তিনি কৌশল অবলম্বন করেছেন। যাতে পুলিশ তার অভিযোগ আমলে নিয়ে তার স্বামীকে শাস্তি দেয়। এমন ফন্দি এঁটেছেন ওই নারী।


সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর স্বামী বিএনপি করেন, নেশা করেন। নেশার টাকা না পেলে ওনাকে মারধর করেন। এ বিষয়ে অভিযোগ দিতে তিনি পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। আজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে