নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ওয়াগনার প্রশ্নে ন্যাটোকে সতর্ক করলো পোল্যান্ড-লিথুয়ানিয়া

পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ও লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, রাশিয়া থেকে বেলারুশে চলে আসা ভাড়াটে ওয়াগনার বাহিনী ন্যাটোর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল তৈরির চেষ্টা চালাতে পারে।

দুই দেশের সরকার প্রধান পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুওয়ালকিতে যৌথ সংবাদ সম্মেলনে বলেছে, ওয়াগনার বাহিনী অত্যন্ত বিপজ্জনক। এই বাহিনীর ইউনিটগুলো ন্যাটোর পূর্ব দিকে মোতায়েন করা হয়েছে। এতে ওই অঞ্চলে অস্থিরতা তৈরি হবে। 

কদিন আগে পোলিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, ওয়াগনারের একশ’র বেশি যোদ্ধা পোল্যান্ড ভূখণ্ডের কৌশলগত  দিকে অগ্রসর হচ্ছে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পোলিশ ও লিথুয়ানিয়ার সীমান্ত মুক্ত বিশ্ব সীমান্ত বেলারুশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি একটা উদ্বেগের বিষয়। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বলেছেন, সীমান্তে আমাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুজনের আলোচনা হয়েছে। 

টুইটারে তিনি আরও বলেছেন, বেলারুশে ওয়াগনারের উপস্থিতি মানে আমাদের দুই দেশ এবং ন্যাটোর অন্যান্য মিত্রদের জন্য অতিরিক্ত ঝুঁকির কারণ। আমরা প্রস্তুত আছি।

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর উপস্থিতি নিয়ে বেলারুশের সঙ্গে নিজ নিজ সীমানা বন্ধ করার কথা বিবেচনা করছে লিথুয়ানিয়া ও পোল্যান্ড। রাশিয়ার শীর্ষ সামরিক কর্তাদের বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহের পর ওয়াগনার যোদ্ধাদের আশ্রয় দেয় বেলারুশ।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে