নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে: মন্ত্রী

ডিজিটাল বাংলাদেশের আরেক ধাপ এগিয়ে গেল দেশ। এখন থেকে অনলাইনেই হবে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া। এজন্য উদ্বোধন করা হয়েছে ‘পিপিএস’ নামের একটি সফটওয়্যার।পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা আজ ডিজিটাল বাংলাদেশ গঠনের আরেক ধাপে এগিয়ে গেলাম। এটা একটা বড় কাজ। বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে। গণমাধ্যমে খবর পড়ছে রোবট। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘পিপিএস’ সফটওয়্যার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সফটওয়্যারটি তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ। 

মন্ত্রী বলেন, সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বেশি নিশ্চিত হবে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রকল্পের ত্রুটি সহজেই ধরা পড়বে। তবে ত্রুটি ধরাটা বড় কথা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কাজ করতে হবে। 

তিনি বলেন, দেশের যারা প্রকৃত মালিক সেই জনগণ মঙ্গলবারের একনেকের প্রতি বেশি আগ্রহী। সোমবারের কেবিনেট মিটিংয়ের চেয়ে একনেকের প্রতি জনগণ বেশি আগ্রহী। তারা জানতে চায়, বুঝতে চায়। এটা অত্যন্ত ইতিবাচক। এজন্য খুব সতর্ক থাকতে হবে। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃত ভুল করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষ হিসেবে অনিচ্ছাকৃত ভুল হলে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তার সঙ্গে কাজ করে যতটুকু বুঝেছি তিনি অত্যন্ত মানবিক একজন মানুষ। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আগামীতে এর চেয়েও আধুনিক প্রযুক্তি আসবে। তাই এখন থেকে প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। 

পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) একেএম ফজলুল হক, আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান, ড. কাউসার আহাম্মেদ এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। সফটওয়্যারটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক ড. নুরুন নাহার। 

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে