নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রেমের টানে ভাঙ্গায় মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক জাফর মাতুব্বরের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ (২৫)। গত ৬ জুন বৃহস্পতিবার সকালে প্রেমিক জাফর মাতুব্বরের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের চলে আসেন তিনি। মালয়েশিয়ান তরুণী আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃষ্টির মধ্যে নবদম্পতিকে দেখতে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাফর মাতুব্বর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করতেন। ওই ব্যবসা করার সুবাদে ২০১৯ সালে পরিচয় হয় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ সঙ্গে। পরিচয় থেকে ভালোবাসা, ধীরে ধীরে তা আরও গভীর হয়। পরে তারা বিবাহ করার সিন্ধান্ত নেন। এরপর মালোয়শিয়ান তরুণীর পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। 

কিছু দিন আগে জাফর মাতুব্বর দেশে আসেন। পরবর্তীতে গত ৫ জুন রাতে একটি ফ্লাইটে ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন জাফর মাতুব্বর।

এ বিষয় জাফর মাতুব্বর বলেন, আমি মালয়েশিয়ায় ব্যবসা করার সময় আজি ফাজিরার  সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে তা ভালোবাসায় রূপ নেয়। পরে সে আমাকে বিবাহ করার প্রস্তাব দেয়। আমাদের দুই জনের সম্পর্ক দীর্ঘ দিনের। পরবর্তীতে আমরা দুইজন পরিবারের সম্মতিতে বিবাহ করি। আমি বাড়ি আসার পর আমার ভালোবাসার টানে সে বাংলাদেশে চলে আসে। সে নিজেই সিদ্ধান্ত নিয়ে তার পরিবারের সম্মতিতে বাংলাদেশে চলে আসে। এতে আমরা দুইজনসহ আমার পরিবারের সবাই খুব খুশি। আবার আমরা একসঙ্গে মালোয়শিয়ায় চলে যাব।

এ বিষয়ে অস্পষ্ট বাংলায় আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ বলেন, আমি জাফরকে প্রথম দেখার পর ভাল লেগে যায়। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। জাফর ও বাংলাদেশকে ভালোবাসি। আমি আসার পর জাফরের পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসে। খাবার ও এখানকার পরিবেশ আমার ভালো লেগেছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে। আমি ইন্টারনেটে দেখেছি, বাংলাদেশের কক্সবাজার ও কুয়কাটা সমুদ্র সৈকতে জাফরকে নিয়ে ঘুরতে যাব।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে