নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভয়ের কিছু নেই, সমস্যা এলে মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নশীল দেশের বাস্তবায়ন করবে কে- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে সেরকম একজন নেতা দেখান। আজকে উন্নয়নশীল দেশ হিসাবে মর্যাদা পেলাম, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এটা বাস্তবায়ন করবে কে। সেরকম কোনো নেতৃত্ব আপনারা যদি দেখাতে পারেন আমার কোনো আপত্তি নেই।রোববার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি, উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে উন্নত করতে হলে, আমাদেরই দরকার। তাই জনগণকে এটিই বলব, বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেশের সেবা করতে পেরেছি বলে আজকে আমরা দেশটাকে এই উন্নয়নের ধারায় নিয়ে আসতে পেরেছি। দারিদ্র্যের হার কমাতে পেরেছি। আজকে বেকারত্বের সংখ্যা মাত্র তিন ভাগ। ডিজিটাল পদ্ধতি হয়েছে, আমাদের ফ্রিল্যান্সাররা কাজ করছে। ছয় লাখ ফ্রিল্যান্সার ঘরে বসে উপার্জন করছে। কাজেই আমরা পিছিয়ে থাকব না, আমরা এগিয়ে যাব।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। জাতির পিতা আমাদের দেশ দিয়ে গেছেন, এই দেশকে উন্নত সমৃদ্ধ করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্ব দরবারে বিজয়ী জাতি হিসেবে বাঙালি মাথা উঁচু করেই চলবে। 

শেখ হাসিনা বলেন, বাজেট নিয়ে অনেকে কথা বলেন। অনেকে সমালোচনা করছেন। আমি খুশি যে তারা বাজেট নিয়ে ভাবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশে কিছু লোক আছে যারা কোনো ভালো কিছু দেখেন না। দেখতে চান না। তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। অপপ্রচার চালানো। আমরা আমাদের কাজ করছি। জনগণের যাতে ভালো হয় সেই চেষ্টা করছি। কারণ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা জনগণের কথা ভাবে, জনগণের জন্য কাজ করে। 

প্রধানমন্ত্রী বলেন, এত বাধা, এত প্রতিরোধ, এত সমালোচনা, এত কিছু হচ্ছে। কিন্তু আমাদের অর্থনীতির চাকা যেন সচল থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি। ‘সময়ে সময়ে কালো মেঘ’ দেখা গেলেও সবাইকে অভয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভয়ের কিছু নেই। সমস্যা এলেও তা মোকাবিলা করতে হবে। তিনি ঘাবড়ে না যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, অনেক বাধা-বিপত্তি, কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 

শেখ হাসিনা বলেন, আমি এটুকু বলব, এখানে ভয়ের কিছু নেই। সময়ে সময়ে সমস্যা তো আসেই। এ সমস্যা দেখে ঘাবড়ালে চলবে না। এটা মোকাবিলা করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ নেই বলেও জানান তিনি। 

সবাইকে অভয় দিয়ে জনগণের উদ্দেশে সংসদনেতা বলেন, সময়ে সময়ে কালো মেঘ দেখা যায়। কথায় বলে ‘মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারাশশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসি’।

সংসদনেতা বলেন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। কারো মুখাপেক্ষী হতে চাই না। ভিক্ষা করে চলতে চাই না। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে চাই। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। সেই বিজয়ী জাতি হিসেবে দেশকে আমরা এগিয়ে নিতে চাই।

Tag
আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে