নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল হয়েছে। এদের মধ্যে সাতজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনীরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সালেহ মোহাম্মদ তানভীরকে এসবিতে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) পুলিশে বদলি করা হয়েছে।


অপর এক প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী- নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপকমিশনার গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপকমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারকে এএইচএম আব্দুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের এআইজি ছাইদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুরের পুলিশ সুপার সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি-টেরোরিজম ইউনিটের মোহাম্মদ মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরীর পুলিশ সুপার মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে ডিএমপিতে, নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদকে পুলিশ সদর দপ্তরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাকে এসবিতে, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনা জেলার পুলিশ সুপার মাহবুব হাসানকে ডিএমপিতে, শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার শফিকুল ইসলামকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরও খবর







৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৯৪১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে