নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

রাজধানীর মতিঝিলে ছাত্রশিবিরের মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা এ মশাল মিছিল করে। মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক ও ঢাবি ছাত্রলীগের সদস্য পারিশা মেহজাবিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ হোসেন, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন, জগন্নাথ হল ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক স্বাগতম বাড়ৈ, সদস্য কথক বিশ্বাস জয়, উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ প্রমুখ। তারা সবাই ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসাবে ক্যাম্পাসে পরিচিত। 


এ সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সহ-সভাপতি সুমাইয়া জান্নাত সারা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর