নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে৷। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৫ (পনেরো) জনকে মনোনীত করা হয়েছে৷ 


রবিবার (১৯ অক্টোবর, ২০২৫ খ্রি.) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 






গত ১১ অক্টোবর, ২০২৫ খ্রি. তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য ঢাকা কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে৷ সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। বিজ্ঞপ্তিতে ০৭ (সাত) কার্যদিবসের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুসারে নব-মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেল, কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারন সম্পাদক এবং শাখার উপদেষ্টা পর্ষদে জমা দেন, যা কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে আজ ঘোষণা করা হয়েছে। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের শেখ ফরিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শামিম আহমেদ। একইসাথে সাংগঠনিক সম্পাদক ও সহ- সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মনোনীত হয়েছেন নাফিজ-উর-রহমান ও মেহরাব হোসেন রত্ন। 


এছাড়া অন্যান্য পদে মনোনীত হয়েছেন গঠনতন্ত্রের ক্রমানুসারে- অর্থ সম্পাদক তানভীর রহমান, দপ্তর সম্পাদক ইমন আলী, উপ-দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় পান্ডে, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম হামিম, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, সম্পাদকীয় পর্ষদ এ যথাক্রমে আব্দুল্লাহ আল ফয়সাল ও সজীব হোসেন। কার্যনির্বাহী সদস্য জিহাদ হোসেন। 


‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পরবর্তীতে ২০২০ সালের ৩১ অক্টোবর ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মু. সায়েম আহমাদ এর হাত ধরে ঢাকা কলেজ শাখার যাত্রা শুরু হয়। সংগঠনটির ২০২৪-২৫ কার্যবর্ষের সভাপতির দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান নীল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমন হাওলাদার। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।


উল্লেখ্য, বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।

আরও খবর