নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ৮ জনই ঢাকার বাইরের

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।ঢাকা মহানগর এলাকায় মৃত একজন ছাড়াও ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে দুজনের; খুলনা বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগে মারা গেছে একজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮০০ রোগী, যাদের মধ্যে ১২৯৬ জনই ঢাকার বাইরের।

সবমিলিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৬৪ জনে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪ জনের।

এ বছর সারাদেশে যত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৯৯৭ জন; আর ঢাকার বাইরে এই সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬৬৭ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৯২১ জন। তাদের মধ্যে ঢাকায় ২৭৫২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬১৬৯ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী ভর্তি হয় হাসপাতালে। অক্টোবরের ছয়দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ২৫৮ জন রোগী।

বাংলাদেশে জানুয়ারি মাসে ৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম পাঁচদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের।

Tag
আরও খবর