নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তিস্তা ইস্যুতে নীতিগতভাবে বাংলাদেশ-ভারত একমত

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা ইস্যুতে নীতিগতভাবে বাংলাদেশ-ভারত একমত। কিছু কারণে আটকে আছে, সময়মতো সমাধান হয়ে যাবে। 

তিনি বলেন, বাংলাদেশ-ভারত শুধু ডিপ্লোমেটিক নয়, সব প্রতিবন্ধকতা দূর করতে একসঙ্গে কাজ করছে। বড় সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান হচ্ছে। উভয় দেশ সম্পর্ক বজায় রেখে ব্যবসা-বাণিজ্য-সংস্কৃতির উন্নয়ন এগিয়ে নিচ্ছি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা উন্নয়নের স্বার্থে প্রতিবছরের মতো এবারও এই সংলাপ হচ্ছে। আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চায়। দ্রুত ভিসা প্রক্রিয়া সমাধানের পাশাপাশি ভিসামুক্ত ভারত-বাংলাদেশ দুদেশেরই প্রত্যাশা।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক আত্মার। বাংলাদেশ যে উন্নয়নের পথে হাঁটছে, সেই উন্নয়নকে টেকসই করতে হলে ভারতসহ আঞ্চলিক উন্নয়ন জরুরি। এটা পারস্পরিক সহযোগিতা ছাড়া সম্ভব না। এ সময় তিনি ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে নানা উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ভারতের সাবেক মন্ত্রী এম জে আকবর, ভারতের সংসদ-সদস্য ও সাবেক মন্ত্রী ভিনসেন্ট পালা, সাবেক সংসদ-সদস্য স্বপন দাস গুপ্ত, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও আয়োজক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এএসএম শামছুল আরেফিন।

এর আগে তিন দিনব্যাপী এ সংলাপের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

সংলাপে বাংলাদেশের পক্ষে ৬ জন মন্ত্রী, ২০ জন সংসদ-সদস্যসহ জাতীয় নেতারা অংশ নিচ্ছেন। অপরদিকে ভারত থেকে ১৪০ জনের প্রতিনিধিদল সিলেটে এসেছে।

শুক্রবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী কেএম খালিদ এমপি। ৭ অক্টোবর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং সভাপতিত্ব করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

Tag
আরও খবর