নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নিষেধাজ্ঞা দিয়ে আ.লীগকে থামানো যাবে না: ওবায়দুল কাদের

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে থামানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে আমরা চলছি, আগামীতে জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করব। আমেরিকার সমালোচনা করে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ নানা সমস্যায় জর্জরিত। ফিলিস্তিনে রক্ত ঝড়ছে, সুদানে খাদ্যাভাব, সোমালিয়ায় দুর্ভিক্ষ- এসব দেশে আমেরিকার কোনো ভূমিকা দেখা যায় না। তাদের যত মাথাব্যথা বাংলাদেশ নিয়ে। কে নিষেধাজ্ঞা দিল, কে স্যাংশন দিল তাতে আমাদের কিছু যায় আসে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ৭১-এ কেউ আমাদের থামাতে পারেনি, এখনও কেউ পারবে না। 

মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ নৈরাজ্য, অপরাজনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যেখানে ২৪ ঘণ্টায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকত না সেখানে এখন ঘরে ঘরে বিদ্যুৎ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের পথ সুগম হয়েছে। মাত্র আধাঘণ্টায় মাওয়া, ৩ ঘণ্টায় বরিশাল, আড়াই ঘণ্টায় গোপালগঞ্জ যাওয়া যায়। এলিভেটেড এক্সপ্রেস, বঙ্গবন্ধু (কর্ণফুলী) টানেল, মেট্রোরেল- এগুলো এই সরকারের কাজের সুফল।

তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী একটা অস্থিরতা বিরাজ করছে। এর ঢেউ বাংলাদেশেও পড়েছে। ফলে দ্রব্যমূল্যের দামে কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু বেশিদিন থাকবে না। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। 

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই. মামুন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু প্রমুখ।

আরও খবর