নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আফরান নিশোকে নিয়ে যে মন্তব্য করলেন নায়িকা মৌসুমী

বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি চিত্রনায়িকা মৌসুমীকে। এমনকি গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যেও তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী। প্রশংসা করেছেন ঈদের ‘প্রিয়তমা’ও ‘সুড়ঙ্গ’সিনেমার। সঙ্গে যোগ করেছেন আরও একটি নাম। সেটি হৃদি হক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। 

মৌসুমী জানিয়েছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল; কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি। শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে; কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গর কথা যদি বলি তাহলে বলব রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। নিশো ও তমা খুব ভালো অভিনয় করেছে।’ 

হৃদির সিনেমা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেই সব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকদের অনুপ্রাণিত করা উচিত নির্মাতা ও শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।

এদিকে মৌসুমী শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার কাজ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


Tag
আরও খবর