নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অনুশীলনে চোটাক্রান্ত লিওনেল মেসি

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথম চোট পেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সোমবার অনুশীলনে চোট পান বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। 


মঙ্গলবার ভোররাতে লিগস কাপে ফিলাডেলফিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। সেই ম্যাচে মেসির খেলা নিয়ে সংশয় রয়েছে। 


তবে কোচ জেরার্দো মাটিনো মেসির খেলা নিয়ে আশাবাদী। তিনি বলেন, মেসির কী হয়েছিল আমি দেখিনি; কিন্তু যদি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হতো তাহলে বাকি খেলোয়াড়দের মধ্যে তার প্রভাব দেখতে পেতাম। ওরা স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তাই চিন্তার কোনো কারণ নেই।


তিনি আরও বলেন, ফুটবলাররা সব বোঝে। ওদের নিজস্ব ভাবনা রয়েছে। গতবার ওরা ফাইনাল খেলেছে। এবার লিগস কাপের ফাইনালে ওঠার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী।


ফিলাডেলফিয়ার কোচ জিম কার্টিন সমর্থকদের উদ্দেশে টিকিট যেন না বিক্রি করে দেন সেজন্য আবেদন করেছেন। তিনি বলেন, দয়া করে নিজেদের টিকিট বিক্রি করে দেবেন না। যত দামেই পান না কেন; বিশ্বের সেরা ফুটবলার খেলতে আসছেন। তাই এই ম্যাচের থেকে বড় কিছু আর হতে পারে না।

Tag
আরও খবর