নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিএনপি নেতা আমানকে ফল ও দুপুরের খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে গিয়েছেন। এ সময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার ফল ও জুস তুলে দেন এপিএস-২।গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। তিনি আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।


লিকু বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনও হাসপাতালে জনাব আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। জনাব আমানউল্লাহ প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করে মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।’সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে শুক্রবার বিএনপি রাজধানীতে মহাসমাবেশ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন শান্তি সমাবেশ ডাকে। বিএনপির সমাবেশ থেকে শনিবার নতুন কর্মসূচির ঘোষণা আসলে আওয়ামী লীগও তাদের কর্মসূচি ঘোষণা করে। 


দুই প্রধান রাজনৈতিক দলের এমন অবস্থানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে মহানগর পুলিশ। তবে বিএনপির নেতাকর্মীরা তা অমান্য করেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিতে থাকে। 


শনিবার (২৯ জুলাই) সকালে সাড়ে ১১টায় আমানসহ আরও কয়েকজন বিএনপির নেতাকর্মী গাবতলীর এস এ খালেক বাস স্টান্ডের সামনে আসলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পাশ থেকে স্লোগান দিচ্ছিলো। এমন অবস্থায় আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

আরও খবর