নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘পল্টন কখনো জিতবে না, বায়তুল মোকাররমই জিতবে’


বিএনপির পল্টনের সমাবেশকে ইঙ্গিত করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, পল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই সব সময় জিতবে।‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।


সাদ্দাম বলেন, আগামী নির্বাচনেও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পাশে থাকবে ছাত্রলীগ। গণতন্ত্র নিয়ে সমস্ত ষড়যন্ত্র চূর্ণ-বিচূর্ণ করে দেব। আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে ঐতিহাসিক ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা, গণতন্ত্র উন্নয়ন এবং আত্মমর্যযাদার প্রতীক নৌকার ঐতিহাসিক বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব।


ছাত্রলীগ সভাপতি বলেন, আজ আমরা ছাত্ররা এখানে কেন এসেছি? আমরা মনে করি, শিক্ষাঙ্গনকে কিলিং মিশনের স্পট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের যে নিরাপদ শিক্ষাজীবন উপহার দিয়েছেন। লেখাপড়া শেষ করে চাকরি করার সুযোগ দিয়েছেন। আগের মতো লেখাপড়া শেষ করে ফিফা বিশ্বকাপের মতো চার বছর পরপর বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় না।


শান্তি সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতিকে ‘ট্রেলার’ আখ্যা দিয়ে সাদ্দাম বলেন, ‘আজকে এখানে যে জমায়েত এটা ট্রেলার। আগামী দিনে আরও বড় জমায়েত হবে। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। আজকের ছাত্রসমাজ আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ আছে।’


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘তিনি লুটপাটের যুবরাজ হতে পারেন, রাজপথের রাজা ছাত্রলীগ। এমন নেতা কোথাও খুঁজে পাবে নাকো তুমি, লুটপাটের যুবরাজ, এমন নেতা তিনি। ছাত্রসমাজ কালো হাত গুঁড়ো করে দেওয়ার জন্য প্রস্তুত। বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।’


তিনি আরও বলেন, ‘গণতন্ত্র বিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব।’



Tag
আরও খবর