নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

‘অধিনায়কই যদি না থাকে, খেলব কিভাবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অভিমান ভুলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল।

৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অধিনায়কের হঠাৎ অবসরের ঘটনায় পুরো দেশ চমকে যায়।
 
শুক্রবার দুপুরে তামিম ইকবালকে গণভবনে দাওয়াত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ত্রীকে সঙ্গে নিয়ে গণভবনে যান তামিম। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

এদিন গণভবন থেকে বের হয়ে বিসিবি সভাপতি বলেন, তামিমের সংবাদ সম্মেলন দেখে আমার একটা ধারণা হয়েছিল হয়তো সে আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি, তাহলে হয়তো একটা সমাধান পাব।

বিসিবি সভাপতি আরও বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই তামিমের সঙ্গে বসেছিলাম এবং সে আপনাদের সামনেই বলে গেল, অবসরের চিঠিটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে পুনর্বাসন শেষ করে আশা করি দ্রুত সময়ের মধ্যেই ক্রিকেটে ফিরে আসবে। 

তামিমের অবসরের সিদ্ধান্ত পরিবর্তন স্বস্তির কিনা, এমন এক প্রশ্নের জবাবে নাজমুল বলেছেন, অবশ্যই এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে, আমরা খেলব কিভাবে!

Tag
আরও খবর