নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দোহার-নবাবগঞ্জে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

ঢাকার দোহার-নবাবগঞ্জে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঈদপরবর্তী আনন্দময় মুহূর্তগুলো শেয়ার করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি নবাবগঞ্জে চুড়াইন ইউনিয়নের কামারখোলা এলাকায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য শিল্পপতি মরহুম নুরুল ইসলামের গ্রামের বাড়িতে শুক্রবার দিনব্যাপী জাতীয় পার্টির দোহার নবাবগঞ্জ উপজেলার নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন ও সময় কাটান।

এ সময় তিনি বলেন, আপনাদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পেরে আমি আনন্দিত। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য শুভ কামনা রইল।

এ সময় জাতীয় পার্টির নবাবগঞ্জ উপজেলার সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান হোসেন, দোহার উপজেলা জাতীয় পার্টি সভাপতি হায়দার বেপারী, সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদসহ স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, ছাত্র সমাজসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে ঈদপরবর্তী শুক্রবার ও শনিবার দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময় করেন।

নবাবগঞ্জের যন্ত্রাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেনসহ নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক, উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার দোহারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন।

এছাড়া শনিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের পুকুরপাড় নামক এলাকায় জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় দোহার উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মো. মাছুম, পৌর সভাপতি আব্দুল কুদ্দুস, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের জেলা, উপজেলা পৌরসভা, ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ ঈদ পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর