নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৮ তম বর্ষপূর্তি উদযাপন

বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা সফলতার সাথে শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত মিলন মেলা অনুষ্ঠানটি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, পল্টন টাওয়ার (৪ র্থ তলা) ১০০০ অনুষ্ঠিত হয়। 

চীফ ক্রাইম রিপোর্টার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মোঃ শিবলি সাদিক খান এর সঞ্চালনায় ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। 

বিশেষ অতিথি ছিলেন জনাব মোছাঃ খন্দকার তানিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, জনাব মোঃ সেলিম মিয়া জে কে, চেয়ারম্যান পাররামরামপুর ইউনিয়ন পরিষদ, দেওয়ানগঞ্জ জামালপুর এবং বিশিষ্ট ব্যবসায়ী কোনাবাড়ি গাজীপুর। 

মোঃ বাবুল মিয়া , চীফ রিপোর্টার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা, এবং বিভাগীয় ব্যুরোপ্রধানসহ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সকল সহকর্মীরা উপস্থিত ছিলেন। 

উপস্থিত সকল অতিথিগণ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সমগ্ৰী পুরস্কার বিতরন ও সাংবাদিকদের হাতে হস্তান্তর করেন। 

দৈনিক আজকের বসুন্ধরা লোগো ব্যবহৃত পুরস্কার সম্মাননা স্মারক,মগ,ফিতা,কলম,খাতা,চাবির রিং, গেঞ্জি, মাথার ক্যাব, বর্ষপূর্তি বেজ ইত্যাদি সমগ্ৰী পুরস্কার বিতরণ করেন । 

পরে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এ অনুষ্ঠানের সভাপতি মোঃ সোহেল রানা ক্রেস্ট ও অন্যান্য উপহার সাংবাদিকদের হাতে তুলে দেন। সাংবাদিকদের পক্ষে প্রথম ক্রেস্ট গ্ৰহণ করেন মোঃ রফিকুল ইসলাম রফিক, স্টাফ রিপোর্টার জামালপুর।

এতে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার দেশের সকল সাংবাদিকরা ১৮তম বর্ষ পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠানে যোগদান করেন।

 স্বাগত বক্তব্যে প্রধান অতিথি বলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা মানসম্মত একটি পত্রিকা, বর্তমানে দেশে খবরের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কেক কেটে সবাই মিলে স্লোগান দেন শুভ শুভ শুভ দিন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জন্মদিন। সবশেষে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর