নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপহরণের দু'দিন পর বাড়ির পাশে শিশুর মরদেহ উদ্ধার, আটক-১

অপহরণের দুদিন পর বাড়ির পাশে রাস্তার ধারে মিলল শিশুর মরদেহ।

জামালপুরের দেওয়ানগঞ্জে  অপহরণের দুই দিন পর নুসরাত জাহান হাবিবা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঘারচর বেপারী পাড়া থেকে  শিশুটির বাড়ির কাছের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১ নং ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শিশু হাবিবা দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারী পাড়া  গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ও হিরা বেগম দম্পতির মেয়ে।

নিহত শিশুটির পরিবারের সদস্যদের তথ্যের বরাত দিয়ে সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আব্দুর রহিম বলেন, “গত শনিবার সকাল ১০টার দিকে হাবিবা বাড়ি থেকে তার বাবার সাথে  এটিটি দোকানে যায় , তার বাবা তাকে কিছু খরচাপাতি কিনে বাড়িতে পাঠিয়ে দেয়। পথে একটি দোকানে সহপাঠীরা কিছু কিনতে দাঁড়ালে হাবিবা একাই বাড়ির উদ্দেশে রওনা হয়"।

“হাবিবার বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার মা হিরা বেগম  মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি এক স্থানে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। 

অনেক খোঁজাখুঁজির পর গত ১০ তারিখ নিহতের বাবা আশরাফুল বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায়  নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। 

 সাধারণ ডায়রির সূত্র ধরে দেওয়ানগঞ্জ থানা  পুলিশের একাধিক ইউনিট হাবিবাকে উদ্ধারকাজে নামে। আজ সোমবার দুপুরে বাড়ির পাশে  রাস্তার কাছ  থেকে শিশুটির লাশ উদ্ধার হয়”।

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “মেয়েটিকে জীবিত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছিল।  কিন্তু শেষ রক্ষা হলো না। এখন হাবিবার লাশ তার বাড়ির কাছ থেকেই  উদ্ধার করে জামালপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন রুবেল (২৭) নামের একজনকে আটক করা হয়েছে।

আরও খবর