জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চিরসজ্জায় কুমিল্লার মেয়র আরফানুল হক রিফাত

মায়ের কবরের পাশে চিরসজ্জায় শায়িত করা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে। শুক্রবার বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে টমসন কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় কুমিল্লার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মুসল্লিদের অংশগ্রহণে ভরপুর হয়ে যায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। জানাজায় ইমামতি করেন মেয়র আরফানুল হক রিফাতের পুত্র এহতেশাম হক রাইয়ান।


মেয়র রিফাতের জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ নেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম,  সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফএম আব্দুল মঈন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর,  বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীসহ অন্যান্যরা।

এছাড়াও তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রদ্ধা জানান কুমিল্লা-৭ চান্দিনা আসনের এমপি ডা. প্রাণ গোপাল দত্ত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে নগর ভবনে ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনে নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সচিব আশরাফুন নাহার, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর সকাল দশটায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রয়াত এই সাধারণ সম্পাদক কে । সেখানে মহানগর আওয়ামী লীগের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুাহ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় আক্রান্ত ছিলেন। মেয়র আরফানুল হক রিফাত ২০২২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।

আরও খবর

কুমিল্লায় প্রাণ-আরএফএল গুদামে আগুন

৭৬৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে