জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালো টাকার পাহাড় গড়তে আসিনি, এসেছি জনগণের সেবা করার নিয়তে- কায়সার

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারনা। নানা প্রতিশ্রুতিতে চলছে জনগণের কাছে নিজেদেরকে যোগ্য প্রার্থী  হিসেবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা।  তারই অংশ হিসেবে  আজ নগরীর শাসনগাছা রেল গেইট  এলাকায়   গণসংযোগ ও প্রচারণা চালান ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী,  কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক,  কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।  এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন।  

বক্তব্যে তিনি বলেন- জনগণের প্রতিনিধি হিসেবে আমি দাঁড়িয়েছি, জনগণ ই আমার  মূল প্রেরণা শক্তি। আমি কালো টাকার পাহাড় গড়তে আসিনি। আমি এসেছি জনগণের সেবা করতে। 

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-  বিএনপি নেতাকর্মীরা আমার সাথে আছে কারণ তাদের দুর্দিনে সুদিনে আমাকে তারা পাশে পেয়েছে। সেই ভালোবাসার টানে সবাই আমাকে সাদরে গ্রহণ করছে। বিএনপির আন্দোলন সংগ্রামে আমি কায়সারকেই পাশে পেয়েছে তারা।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে ততই  উৎসাহ উদ্দীপনা বেড়ে উঠেছে। সকল নাগরিকের একটাই চাওয়া সুষ্ঠুভাবে ভোট গ্রহন সফল হওয়া। 

কুমিল্লার নগরীর  ভোটারা প্রশ্নের জবাবে বলেন- বিগত দিনগুলোতে আমরা অনেক মেয়র দেখেছি। তাদের নানা রকম কর্মকান্ড পরিলক্ষিত করেছি।  যাকে যোগ্য বলে মনে হয় তাকেই আমরা ভোট দিব। যে কিনা কুমিল্লা নগরীকে স্মার্ট নগরীতে পরিণত করতে পারবে তাকেই নির্বাচিত করব।

আরও খবর

কুমিল্লায় প্রাণ-আরএফএল গুদামে আগুন

৭৬৫ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে