দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পর্যটককে ছুরিকাঘাত, কক্সবাজারে ৫ ছিনতাইকারী আটক

© সংগৃহীত ছবি


কক্সবাজার শহরে দুই পর্যটককে মারধর ও ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত টিপ ছুরি, মোটর সাইকেল এবং লুট করা মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ওসি ডিবি।

 

আটকরা হলেন-  চৌফলদন্ডি ইউনিয়নের খামার পাড়া এলাকার বর্তমানে কক্সবাজার শহরের ১০নং ওয়ার্ড উত্তর বাহারছড়া এলাকার বেলাল উদ্দিন বেলালের ছেলে আশরাফ উদ্দিন আরিফ (১৯),  টেকপাড়া সিকদার মহল এলাকার  মো. ফরিদের ছেলে ইরফান ফারদিন (২০), মধ্যম বাহারছড়া এলাকার এম.এ বাদশার ছেলে তাসনিমুল হাসান নাবিল (২১), একই এলাকার মো. গিয়াসের ছেলে মো. সাঈদ (২০) ও  মো. নাছির উদ্দিনের ছেলে আবরার উদ্দিন (১৯)। 


এই ঘটনায় রোববার (১৯ মার্চ) দুপুরে এজাহার দায়ের করেন ভুক্তভোগি শুভ দের পিতা স্বাগতম চন্দ্র দে। তিনি চাঁদপুর জেলার মনোহরকান্দি বিঞ্চুপুর এলাকার গোপাল চন্দ্র দের ছেলে। 


এজাহার সূত্রে জানা যায়- ঢাকা ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে গত ১৬ মার্চ প্রায় ৯০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসেন। এরমধ্যে শুভ দে ও মো. আতিক হাসান গত ১৮ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের রাস্তা দিয়ে ঘুরতে যান। ওই সময় দুটি মোটর সাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের মারধর ও ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে অবগত করলে শনিবার (১৮ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় পর্যটক আতিক হাসান কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 


কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আহমেদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন- শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি, দুটি মোটর সাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর