ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

কক্সবাজারে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরো ৩ জেলের মরদেহ উদ্ধার

 কক্সবাজারে বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলারডুবির ঘটনায় আরো তিন জেলের মরদেহসহ মোট ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ আগষ্ট)

সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মৃতদের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ড সদস্যদের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করেন। 


মৃত জেলেরা হলেন, হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার। হোসেন ও আবছারের বাড়ি সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকায়। আর আজিজুলের বাড়ি একই ইউনিয়নের মামুন পাড়ায়।


কোস্ট গার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, গত শুক্রবার বিকালে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারের ১৯ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। অন্য ট্রলারে তীরে ফেরেন আরো তিনজন। নিখোঁজ আটজনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুল নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ছয়জনের মধ্যে আরো তিনজনের মরদেহ রোববার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে ।


এদিকে দুর্ঘটনা কবলিত 'এফবি মায়ের দোয়া' নামের ফিশিং ট্রলারের মালিক জাগের হোসেন বহদ্দার জানান, এই ঘটনায় নিখোঁজ আট জনের মধ্যে এখনও পর্যন্ত মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এতে আরো তিনজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।

Tag
আরও খবর



কক্সবাজার কলাতলী গ্যাস পাম্পে ভয়াবহ আ*গুন।

১২১ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে