দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কক্সবাজারে মিজান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

কক্সবাজার শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মিজানের মোবাইল সীম ও হত্যায় ব্যবহৃত ২ টি ছুরি উদ্ধার করেছে পুলিশ।


সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেছে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।


গ্রেফতাররা হলেন, কক্সবাজার পৌরসভার সাহিত্যিকা পল্লীর মৃত মো. ইলিয়াছের ছেলে শফি আলম (২০), একই এলাকার আলী আহমদের ছেলে জাহিদ হোসেন (১৯) ও বিজিবি ক্যাম্প এলাকার মাহমুদুল করিমের ছেলে কলিম উল্লাহ সাকিব (১৮)।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, নিহত মিজানের মামা মোহাম্মদ হোসেনকে সাথে নিয়ে পুলিশ অভিযান চালায়। অভিযানে ছিনতাইকালে থাকাদের শনাক্ত করে হোসেন। এদের গ্রেফতারের পর মিজানের মোবাইল সীম সহ ছুরি ২ টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও শনাক্ত করা হয়েছে। এদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


শনিবার রাত ১১ টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহান এলাকার সাবমেরিন স্টেশনের পাশে ছিনতাইকারির ছুরিকাঘাতে নিহত হন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়ার আনসার উল্লাহর ছেলে মিজানুর রহমান।

আরও খবর