নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনলে গণ অভ্যুত্থান ম্লান হয়ে যাবে - কক্সবাজারে সিপিবির সমাবেশে বক্তারা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্রাম-শহরে রেশন ব্যবস্থা চালু, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ বিভিন্ন দাবিতে পক্ষাকালব্যাপী কর্মসূচি শুরু করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।


এরই অংশ হিসেবে শুক্রবার শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা শিরোনামে কর্মসূচি করেছে কক্সবাজার সিপিবি। 


শুক্রবার বিকেলে শহরের আইবিপি মাঠ থেকে পুরাতন শহীদ মিনার পর্যন্ত এক লাল পতাকা মিছিল শেষে সমাবেশে মিলিত হয় সংগঠনটির নেতা কর্মীরা।


সমাবেশে কক্সবাজার শহর যুব ইউনিয়নের সভাপতি আজিম নিহাদ বলেন, গণ-অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত স্বৈরাচার-ফ্যাসিস্ট শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী নানা ঘটনাও ঘটছে।


জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মুক্তাদিল বিল্লাহ জয় বলেন, আওয়ামী লীগের সময়কালে জনগণকে বঞ্চিত রাখা হয়েছিল ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকার থেকে। এর মধ্য দিয়ে অবাধ লুটপাটের ব্যবস্থা পাকাপোক্ত হয়ে উঠেছিল।


জেলা উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, মানুষ কষ্টে আছে। মানুষের পেটে ক্ষুধা বাড়ছে। গণঅভ্যুত্থানের সফলতা এখানেই ম্লান হতে চলছে। দ্রুত দ্রব্য মূল্যের দাম কমিয়ে মানুষের ক্ষুধা মেটাতে হবে।


জেলা সিপিবি নেতা কলিম উল্লাহ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, সাম্প্রদায়িক হামলা, নানা অপশক্তির আস্ফালন, পাল্টা দখলদারত্ব, কোনো কোনো ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিরুদ্ধে সরকারকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড এড. নাছির উদ্দীনের সঞ্চালনায় এসময় সভাপতির বক্তব্যে জেলা সভাপতি কমরেড দিলীপ দাশ বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনতার বিজয়ের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে-দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর জন্য কালক্ষেপণ না করে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করতে হবে।


আগামী ১৫ নভেম্বর কক্সবাজার পৌরসভা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা জানান কমরেড দিলীপ দাশ।

Tag
আরও খবর