নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারে জননিরাপত্তা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পর্যটন নগরী কক্সবাজারে, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) এর উদ্যোগে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় জননিরাপত্তা বিষয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও ডিআই সিনিয়র ফেলো এবং এমএএফ সাধারণ সম্পাদক ইউসুফ বদরীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলা পুলিশ, সাংবাদিক, সুশীল সমাজ, যুব নেতা, পর্যটন ব্যবসায়ী, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা অংশ নেন।


বৈঠকে বক্তারা কক্সবাজারের জননিরাপত্তা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। কক্সবাজারে রোহিঙ্গা সংকটকে অন্যতম জননিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বক্তারা প্রশাসন ও মন্ত্রণালয়ের প্রতি রোহিঙ্গা প্রত্যাবর্তনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া, পর্যটকদের বিশেষ করে নারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তারা।


এছাড়াও, বক্তারা কক্সবাজার শহরে লাইসেন্সবিহীন টমটম, ব্যাটারিচালিত রিকশা এবং ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টির সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা সামাজিক অপরাধ দমনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এমএএফ এই রাজনৈতিক ঐক্যমত্য গঠনে ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।


বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন এমএএফ সদস্য ও ডিআই ফেলো দোলন ধর। প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন সুজন সম্পাদক মাহাবুবুর রহমান, আদিবাসী প্রতিনিধি মাথিং থিং টিনটিন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিপক শর্মা দীপু, কক্সবাজার শহর জামাত ই ইসলামী’র আমীর আব্দুল্লাহ আল ফারুক, জাতীয় মহিলা পার্টি’র সভাপতি আসমাউল হোসনা ও জেলা পুলিশের প্রতিনিধি ডিআইও-১ মোহাম্মদ মিজানুর রহমান।

Tag
আরও খবর