নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিলংজায় ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঝিলংজার লিংকরোডে অভিযান চালিয়ে ৫ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার( ৩০ অক্টোবর) কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংকরোডে এ অভিযান পরিচালনা করা হয়।


কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মাসুদ রানার নেতৃত্বে ও বিএসটিআই কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা রঞ্জিত কুমার মল্লিকের সহযোগিতায় পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপে কম দেয়াসহ নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা বলেন,কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এর নির্দেশনায় শহরের লিংকরোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লংগন ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


এসময় ফুড গ্যালারী মিষ্টি বিতানকে ৫ হাজার, মোস্তফা এন্ড ব্রাদার্স'কে ৮ হাজার ,

ফুলকলি শোরুম'কে ৮ হাজার, আরমান ফিস'কে ১ হাজার ও চিকেন ক্লাব'কে ৫ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক ফরহাদ ও ইফতেখার আহাম্মদ মইন

Tag
আরও খবর