নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারে ওয়ার্ল্ড ব্যাংকের নিকট সবুজ জ্বালানির দাবিতে ১০ সংগঠনের প্রচারণা

(২৩ অক্টোবর) বিকেল ৩টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ১০টি সংগঠন একত্রিত হয়ে সবুজ জ্বালানির পক্ষে একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে অংশ নেয় উই ক্যান কক্সবাজার, দ্যা আর্থ, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক (CLEAN), বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (BWGED), প্রত্যাশা ফাউন্ডেশন, ফুটন্ত কিশোর ক্লাব, ইয়ুথ কো-অপারেটিভ এন্ড সিভিল সোসাইটি (YCCS), ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এবং সী স্পিকস। তারা ওয়ার্ল্ড ব্যাংককে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান জানায়।


সমাবেশে অংশগ্রহণকারীরা “জীবাশ্ম জ্বালানির অর্থায়ন বন্ধ করুন” এবং “নবায়নযোগ্য জ্বালানিতে এখনই বিনিয়োগ করুন” লেখা ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, ওয়ার্ল্ড ব্যাংক তাদের জলবায়ু কর্মপরিকল্পনার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হচ্ছে, কারণ তারা এখনো রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের মতো জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন করছে।


উই ক্যান কক্সবাজারের প্রতিষ্ঠাতা ওমর ফারুক বলেন, "কক্সবাজারের উপকূলীয় জনগোষ্ঠীর ভবিষ্যৎ যখন চরম ঝুঁকির মুখে, তখন জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ চালিয়ে যাওয়া আমাদের জন্য সহ্য করার মতো নয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা এবং চরম আবহাওয়া কক্সবাজারের জনগণের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে, এর সমাধান হলো নবায়নযোগ্য জ্বালানি।”


বক্তারা নবায়নযোগ্য জ্বালানির উপকারিতা তুলে ধরেন, যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি, কার্বন নিঃসরণ হ্রাস, এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎ প্রাপ্যতার উন্নয়ন। তারা উল্লেখ করেন, সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগ কেবল পরিবেশবান্ধব নয়, এটি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।


সমাবেশের শেষে বক্তারা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতি অনুরোধ জানান, তারা যেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বিনিয়োগ করে, যা বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

Tag
আরও খবর