নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সমুদ্রের পানিতে জিটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউয়ের পানিতে জেটস্কি থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে এমন ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম মোহাম্মদ আল মামুন হাওলাদার তিনি বরিশাল জেলার উজিরপুর নুরে আলম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন।

তিনি বলেন, জেটস্কি থেকে পড়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জিটস্কি চালক পালাতক রয়েছে।

লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, ভ্রমনে আসা এই পর্যটক সৈকতে জেটস্কি যোগে ঘুরতে নামেন। এক পর্যায়ে জেডস্কি থেকে পানি পড়ে যান। এ সময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলে ঢেউর কারণে ব্যর্থ হন। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ওখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম জানান, জেটস্কি থেকে পানিতে পর্যটক মারা যাবার কথা সত্য। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।

Tag
আরও খবর