নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‘ছাত্র-গণঅভ্যূত্থানের সব খুনের বিচার চাই’: ধর্ম উপদেষ্টা

বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামিক বক্তা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতা গণঅভ্যূত্থানে যারা খুন হয়েছেন তাদের বিচার চাই। খুন হওয়া, গুম হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ।


তিনি বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে সর্বশেষ হিসাব মতে- ৭৫২ জন শহীদ হয়েছেন। যদিও শহীদের হিসাব এক হাজারের বেশি হবে। এদের পরিচয় সনাক্ত করা হবে।


ধর্ম উপদেষ্টা বলেন, নাজুক একটি পরিস্থিতিতে সরকার কাজ শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দল গুলোর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, ভোটার হালনাগাদ কাজ করবে সরকার, যাতে মানুষ ভোট দিতে হবে। তারপরই আমরা নির্বাচন দেবো, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে।


তিনি শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।


উপদেষ্টা বলেন, দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই।


তিনি বলেন, আমরা শাসন করতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। তিনি মনে করেন, এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দূর্যোগ নেমে আসবে।


তিনি পর্যটন রাজধানী কক্সবাজারের সামগ্রিক সমস্যা নিয়ে কাজ করারও প্রতিশ্রুতি দেন।


কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, জেলা নেজামে ইসলাম পার্টির আমীর ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক নিজামী, শিক্ষাবিদ শফিকুল হক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এসএম আমিনুল হক চৌধুরী ও আতাহার ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাশদিদ উর রেজা প্রমূখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সাবজার- জেইউসি’র সভাপতি জি এ এম আশেক উল্লাহ। অনুষ্টান উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক কালের কন্ঠের কক্সবাজার ব্যুরো প্রধান আনছার হোসেন। পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শামসুল হক শারেক।


এতে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হেলালী, এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, ভোরের ডাক প্রতিনিধি মোহাম্মদ হাশিম, কালবেলা প্রতিনিধি এম আর মাহবুব, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি হাসানুর রশীদ, বাংলাভিশন প্রতিনিধি এম আর খোকন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, সমকাল প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, আলোকিত বাংলাদেশ স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, দৈনিক সংবাদ স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন সিদ্দিকী, হুমায়ুন সিকদার, যুগান্তর প্রতিনিধি জসিম উদ্দিন, ইসলাম মাহমুদ, মোহাম্মদ উর রহমান মাসুদ, স ম ইকবাল বাহার চৌধুরী, খোরশেদ হেলালী, আবদুল মতিন চৌধুরী, সি নিউজ সম্পাদক শাহেদ মিজান, সিবি টুয়েন্টিফোর নিউজ সম্পাদক মহিউদ্দিন মাহী, আতিকুর রহমান মানিক প্রমূখ।

Tag
আরও খবর