নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এভারেস্টে কক্সবাজারের সন্তান ইলিয়াস ও ফুয়াদ

নেপালের হিমালয় পর্বতচূড়া এভারেস্টের দক্ষিণ বেস ক্যাম্পে সফলতার সঙ্গে আরোহণ করেছেন কক্সবাজারের সন্তান মোহাম্মদ ইলিয়াস ও আবরার ফুয়াদ।


গত শনিবার (২৬ সেপ্টেম্বর)৷ হিমালয় পর্বতের দক্ষিণ বেসের ৫ হাজার ৩৬৪ মিটার (১৭ হাজার ৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে পৌঁছে গৌরবের সঙ্গে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড্ডয়ন করেন তারা।


এর আগে ২০২১ সালে কক্সবাজার থেকে প্রথম শেখ আশিকুজ্জামান আশিক নামের এক ব্যক্তি ৩জনের একটি ছোট টিম নিয়ে হিমালয় পর্বতের দক্ষিণ বেসের ৫ হাজার ৩৬৪ মিটার (১৭ হাজার ৫৯৯ ফুট) উচ্চতার এই ক্যাম্পে পৌঁছেন।


মঙ্গলবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইলিয়াস জানান, মূলত শখের বশে এই কাজ করা৷ আমার খুব ইচ্ছে ছিল এভারেস্টর চূড়ায় গিয়ে সেখানে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করার। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে এবং শখ পূরণ হয়েছে।


উল্লেখ্য, মো. ইলিয়াস ও আবরার ফুয়াদ কক্সবাজার থেকে দ্বিতীয় বারের মতো দুজন ব্যক্তি এভারেস্ট বেইস ক্যাম্পে সফলতার সঙ্গে আরোহণ করলেন। মোহাম্মদ ইলিয়াস কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা। মরহুম আমজাদ হোসেনের একমাত্র সন্তান। তিনি ২০০১ সালে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং ২০০৩ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর গ্র‍্যাজুয়েশন শেষ করে বর্তমানে তিনি কক্সবাজারস্থ ইউএনএইচসিআর এ কর্মরত আছেন। এবং আবরার ফুয়াদ সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ভাগ্নে, ইঞ্জিনিয়ার সুজার পুত্র। শহরের শহীদ মিনারের বিপরীতে নিরিবিলিতে তার বসবাস। তিনি কানাডিয়ান গভর্নমেন্টের অধীনে ইলেক্ট্রনিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি গতবছর রকি মাউন্টেনে এবং ২০১৬ সালে মাউন্ট রবসনে ও গিয়েছিলেন বলে জানা যায়। ইলিয়াস ও ফুয়াদ এরা দুজনই বন্ধু।

Tag
আরও খবর