নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজার পৌরসভার সামনে ইজিবাইক মালিক-চালকদের মুখোমুখি অবস্থান

কক্সবাজার পৌরসভায় ইজিবাইক (টমটম) মালিক ও চালকদের মধ্যে লাইসেন্স নবায়ন ইস্যুতে উত্তেজনা চরমে পৌঁছেছে। পৌরসভার পূর্বে দেয়া লাইসেন্স বাতিল করে নতুন করে লাইসেন্স প্রদান ও পুরনো লাইসেন্স নবায়নের দাবিতে দুই পক্ষের আন্দোলন একাধিকবার মুখোমুখি অবস্থান সৃষ্টি করেছে।


একটি পক্ষের দাবি, পূর্বের লাইসেন্স বাতিল করে নতুন নিয়মে সবার জন্য সমানভাবে লাইসেন্স প্রদান করতে হবে। অন্যপক্ষ চায়, পূর্বে ইস্যুকৃত লাইসেন্স যাচাই-বাছাই করে তাদের নবায়নের সুযোগ দেওয়া হোক। পৌর প্রশাসন সম্প্রতি নবায়নের অনুমতি দিলে একটি পক্ষের বাধার মুখে নবায়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে উভয় পক্ষ আরও তীব্র আন্দোলনে নামে।


মঙ্গলবার (১ অক্টোবর ) উভয় পক্ষ পৃথকভাবে বিক্ষোভের ঘোষণা দেয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে, তবে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

Tag
আরও খবর