দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পাহাড়ে নিপীড়ন বন্ধে কক্সবাজারে বিক্ষোভ

পার্বত্য তিন জেলায় দমন-নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজারের আদিবাসী ছাত্র-জনতা। এসময় তারা পাহাড়ের দমন-নিপীড়ন বন্ধ করতে হবে। মানুষকে বাঁচার মতো বাঁঁচতে দিতে জোর দাবি জানান।


শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা বলেন- পাহাড়ের বাসিন্দারা জন্মের পর থেকেই সেনাশাসনের মধ্যে বড় হয়েছে। তাদের কোনো প্রকার স্বাধীনতা নেই। এমনকি মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত নেই। পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অত্যাচার প্রতিবাদ করা যায় না। পাহাড়ের দমন-নিপীড়ন বন্ধ করতে হবে। মানুষকে বাঁচার মতো বাঁঁচতে দিতে হবে।


একই সঙ্গে চলমান পাহাড়ের নাগরিকদের উপর নির্বিচারে গুলি, বৌদ্ধ উপাসনালয়ের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন- পার্বত্য চট্টগ্রামে কোন কিছু ঘটলে, এটি নিয়ে একটি গোষ্ঠী সাম্প্রদায়ীক দাঙ্গা সৃষ্টিতে ব্যস্ত হয়ে পড়েন। এটি আর হতে দেয়া হবে না। শান্তিপূর্ণ পাহাড়ে কারা এই খেলায় মেতেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী নয় আদিবাসী স্বীকৃতি দেয়ার দাবি জানান৷ 


বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন- কক্সবাজার আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক মনথেন হ্লা রাখাইন, সুফল চাকমা, মং থেং হ্লা, মা টিন টিনসহ ছাত্র জনতা।

Tag
আরও খবর