দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কক্সবাজার আদালতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুকের মামলা!

কক্সবাজার আদালতে এক ভুক্তভোগী স্বামী তার অবাধ্য ও যৌতুক লোভী স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালতে সচরাচর স্বামীর বিরুদ্ধেই স্ত্রী বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করে থাকেন। তবে ব্যতিক্রম ভাবে দেশের কিছু কিছু স্থানে স্বামী বাদী হয়েও স্ত্রীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়েরের নজির আছে।


কক্সবাজার আদালতে নিজের যৌতুক লোভী স্ত্রী, শাশুড়ী ও স্ত্রীর বড় বোনের বিরুদ্ধে চুরি ও যৌতুক দাবীর অভিযোগে মামলাটি দায়ের করেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের শামশুল আলমের পুত্র মেহেদী হাসান টিপু (২৯)। মামলার আসামীরা হলেন একই উপজেলার রাজাপালং ইউনিয়নের চেং খোলা গ্রামের রফিক উদ্দীনের কন্যা মোহছেনা আক্তার (২১), তার বড় বোন রুবি আক্তার (২৪) ও তাদের মাতা লুৎফুন নাহার (৪৮)। গত ১৫ আগষ্ট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আমলী আদালতে মামলাটি (সি.আর.নং-৬১১/২০২৪, ধারা: দন্ডবিধির ৩৮০/৩৪ ও যৌতুক নিরোধ আইনের ৩/৪) দায়ের করা হলে আদালতের বিচারক জনাব আখতার জাবেদ মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ প্রদান করেন।

মামলার আর্জি সূত্রে জানা যায়, বাদী মেহেদী হাসান টিপুর স্ত্রী মোহছেনা আক্তার তার মাতা ও বড় বোনের সহায়তায় গত ১০ মার্চ বাদীর ঘর থেকে ২৬৫ হাজার টাকার স্বর্ণালংকার, মূল্যবান কাপড়-চোপড় নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এবং গত ০৮ সেপ্টেম্বর স্ত্রী মোহছেনা আক্তার কে আনতে গেলে '৫ লাখ টাকার ব্যংক এ্যাকাউন্ট করে দিতে হবে' বলে স্বামীর কাছেই যৌতুক দাবী করেন। বাদীপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট জাবেদুল আনোয়ার রুবেল।

Tag
আরও খবর