দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কক্সবাজার সৈকতে নারী হেনস্তাকারী যুবকের রিমান্ড শুনানি বুধবার

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার যুবকের রিমান্ড শুনানি হবে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর)। মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ রোববার (১৫ সেপ্টেম্বর) রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।


এসআই নুর মোহাম্মদ বলেন, সমুদ্রসৈকতে নারীদের হেনস্তা ও মারধরের অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলার কালুর দোকান এলাকার একটি স্থান থেকে এক যুবককে আটক করে পুলিশ। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার যুবকের নাম ফারুকুল ইসলাম (২২)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি বড় হাতিয়ার বাসিন্দা।


তিনি আরও বলেন, অভিযুক্ত ফারুকুল ইসলাম ও মো. নয়ন রুদ্রসহ (২৫) ছয় জন নাম না জানা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ফারুকুল ইসলামকে গতকাল শনিবার বিকেলে কক্সবাজার সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। তবে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো শুনানি হয়নি। বিচারক আকতার জাবেদ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী বুধবার শুনানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্টে জনসম্মুখে একজন নারীকে কান ধরিয়ে উঠবস ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। ভিডিওটি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। পরে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গত শুক্রবার ফারুকুল ইসলামকে আটক করে বলে জানিয়েছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ

Tag
আরও খবর