দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সৈকতে নারী পর্যটক লাঞ্চনায় জাগো নারী উন্নয়ন সংস্থা’র উদ্বেগ

সমুদ্র সৈকতে গত ১১ সেপ্টেম্বর রাতে নারী পর্যটকদের সাথে ঘটে যাওয়া কয়েকটি দুঃখজনক ঘটনা আমাদের সমাজের মানবিক মূল্যবোধের প্রতি গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঐ রাতে একদল যুবক, যারা কখনও শিক্ষার্থী, কখনও স্থানীয় ব্যক্তি পরিচয়ে, নারী পর্যটকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং তাদের সম্মানহানির সম্মুখীন করেছে। এই ঘটনায় একজন নারী পর্যটক তার মোবাইল ফেরত পাওয়ার জন্য টুরিস্ট পুলিশের সাহায্য চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

“জাগো নারী উন্নয়ন সংস্থা”র নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন- নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর ফলে নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের দাবি জানাচ্ছে।

এক্ষেত্রে সরকারের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমাদের দৃঢ় বিশ্বাস, সঠিক এবং তৎকালীন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। একইসাথে, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করতে হবে, যেন ভবিষ্যতে নারীরা তাদের নিরাপত্তা এবং সম্মানের প্রতি অটুটভাবে বিশ্বাস রাখতে পারে।

Tag
আরও খবর