কক্সবাজারের সদরের ঝিলংঝা পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৩সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
নিহতের আখি মনির শাশুড়ী জানান , রাতে ২ টা দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে তারা গিয়ে দেখেন স্ব পরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে উপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।
১৬ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬৮ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৭১ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০২ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে