দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন” অনুষ্ঠিত

ইউএসএআইডি’র ইকোফিশ-২ কক্সবাজার সদর উপজেলার প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে দিনব্যাপী নারী সম্মেলন আয়োজন করেছে। “জীববৈচিত্র্য সংরক্ষণে নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে” শ্লোগানে নারী সম্মেলনটি উদযাপন করা হয়। 

বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে ইউএসএআইডি’র প্রকল্প প্রধান চিফ অব পার্টি ড. মোঃ মোকাররম হোসাইনের সভাপতিত্বে এতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ডা: অসীম বরণ সেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য ইকোফিশ টু ২০২০ সাল থেকে মোট ১৫,০০০ মৎস্যজীবী পরিবার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ, মৌলিক ব্যবসায় শিক্ষা, সাক্ষরতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং বাজারজাতকরণের সহায়তার, পুষ্টি ও জেন্ডার বিষয়ক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাসহ নানা বিষয়ে কাজ করছে প্রকল্পটি। 

নারীর ক্ষমতায়ন এবং সঞ্চয়ী মনোভাব বৃদ্ধির জন্য নারীদের নিয়ে সঞ্চয় দল গঠন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইকোফিশ-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীবৃন্দসহ মৎস্যজীবি সম্প্রদায়ের নারী সদস্যদের নিয়ে গঠিত বিভিন্ন দলের সদস্যবৃন্দ, সুনীল প্রহরী, মাছঘাট সহব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে নারীদের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রমে সফলতা, ব্যবসা উন্নয়নে মৌলিক শিক্ষা সম্পর্কিত জ্ঞান, পুষ্টিকর খাবার ও পুষ্টি সম্পর্কিত আচরণ, নারীর ক্ষমতায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর