দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খুলনায় অপহৃত স্কুলছাত্রী ৭ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার

অপহরণকারি চক্রের এক সদস্য মোবাইলে মায়ের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে

মুক্তিপণের দাবিতে খুলনা থেকে অপহরণের শিকার হওয়া এক স্কুলছাত্রীকে সাতদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার মধ্যরাতে কক্সবাজার শহরের সুগন্ধা বিচ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

গ্রেপ্তার তরুণ (১৭) মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার হওয়া ভূক্তভোগী (১৫) খুলনার খালিশপুর থানার এলাকার বাসিন্দা। গত ৪ সেপ্টেম্বর তাকে অপহরণ করা হয়েছে জানিয়ে গত ১০ সেপ্টেম্বর ভূক্তভোগীর মা বাদী হয়ে খালিশপুর থানায় এজাহার দায়ের করেন।



এজাহারের বরাতে আবুল কালাম বলেন, গত ৪ সেপ্টেম্বর প্রতিদিনের মত প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয় স্কুলছাত্রী। কিন্তু সন্ধ্যার পরও বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


পরে স্থানীয়দের কাছে জানতে পারেন অজ্ঞাত ব্যক্তিরা স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। রাত ৯টায় অপহরণকারি চক্রের এক সদস্য মোবাইলে মায়ের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহৃতকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।


র‌্যাবের এ কর্মকর্তা বলেন, র‌্যাব-৬ এর সদস্যরা ঘটনাটি জানার পর স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে। এক পর্যায়ে ভূক্তভোগীসহ অপহরণকারী চক্রের সদস্যদের কক্সবাজার অবস্থান করার তথ্য পায় র‌্যাব।


পরে বুধবার মধ্যরাতে র‌্যাব-১৫ এর সদস্যদের সহায়তায় অভিযানে সুগন্ধা বিচ পয়েন্ট এলাকার একটি আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ‘অপহরণকারী চক্রের মূলহোতা’কে গ্রেপ্তার করা হয়েছে।


উদ্ধার হওয়া ভূক্তভোগী ও গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী।

Tag
আরও খবর