নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ ৪০ স্পটে ‘আয়না’

দুর্ঘটনা এড়াতে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের কক্সবাজার অংশের ঝুঁকিপূর্ণ ৪০ স্পটে বসানো হয়েছে 'আয়না'। সড়ক ও জনপদ বিভাগের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন সচেতনমহল। রোববার কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন 'আয়না' বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচলে বেশিরভাগ দুর্ঘটনা বাঁকের কারণে হয়। এ মহাসড়কের কক্সবাজার অংশে ১১৪টি বাঁক রয়েছে। এসব বাঁকে দুর্ঘটনা বেশি ঘটে থাকে। তাই আমরা ও ওখান থেকে ৪০টি বাঁককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে 'আয়না' বসানো হয়েছে।


তিনি আরো বলেন, আয়নাগুলো বসানো কারনে বিপরীত দিক থেকে আসা যানবাহন অপর যানবাহনকে আয়নাতে দেখতে পাবে। ফলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে।


তিনি আরও বলেন, সড়কে চলাচলে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে (বাঁক) সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ বাঁকে 'আয়না' লাগানো হয়েছে।


প্রকৌশলী মো. শাহে আরেফীন আরো বলেন, অনেক স্থানে বাঁক থাকলেও ৬০-৯০ ডিগ্রী পরিমাণ জায়গা না থাকায় অনেক স্থানে 'আয়না' লাগানো সম্ভব হয়নি। পর্যায়ক্রমে আরো কয়েকটি স্পটে আয়না বসানোর পরিকল্পনা রয়েছে।


কক্সবাজারের চকরিয়ার সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম বলেন, চকরিয়া অংশে ঝুঁকিপূর্ণ ১৩ স্পটে 'আয়না' বসানো হয়েছে। যার কারনে মহাসড়কে অনেকটা দুর্ঘটনা কমে এসেছে। গত বৃহস্পতিবার ভোরে চকরিয়ার হারবাং এ দুর্ঘটনাটি বাঁকে হয়নি বলে তিনি জানান।


কক্সবাজারের চিরিঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ‘কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের অধিকাংশ অংশে প্রশস্ততা কম এবং বাঁকও বেশি। সড়কের তুলনায় যানবাহনের সংখ্যাও বেশি। মুল সড়ক থেকে ফুটপাত নিচু হওয়ায় গাড়ি খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।


পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র আরও জানান, মহাসড়কের চকরিয়ার ২৯ কিলোমিটার এলাকায় ২৯ টি বাঁক রয়েছে। এইসব বাঁক চরম ভাবে ঝুঁকিপূর্ণ।


বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের (মোটরযান পরিদর্শক) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনা রোধে কক্সবাজার বিআরটিএ কার্যালয় চালকদের সড়ক নিরাপত্তা বিষয় সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষে সচেতনমুলক সেমিনার করে আসছে নিয়মিত। যার কারনে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে এসেছে।


তাঁর দেয়া তথ্য মতে, গত এক বছরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক- উপসড়কে


৭৫টি দুর্ঘটনায় ৮১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৩ জন। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে, বাস গাড়ির অতিরিক্ত গতির কারনে দুর্ঘটনা সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে গাড়ি চালক মো. আশরাফুল ইসলাম বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে 'আয়না' বসানোর কারনে অনেকটা দুর্ঘটনা কমে এসেছে। তিনি সড়ক বিভাগের প্রশংসনীয় উদ্যোগে স্বাগতম জানান।

Tag
আরও খবর